পিরোজপুর অফিস: গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২৬) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেদা আক্তার হেনা ও কাজী মো. শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন ও তানিয়া রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল এবং সদস্য ইমরান হোসাইন টারজান ও এম. আবুল হোসেন দুলাল প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুটি উপজেলা কমিটি গঠন, মাস শেষে পিকনিক আয়োজন এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments