সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ধানক্ষেত থেকে তোবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় নাঈম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নাঈম ইসলামপুর উপজেলার মোখলেস মিয়ার ছেলে।
নিহত তোবার বাবার অভিযোগ, চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধানক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে নাঈম। পরে তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়। স্থানীয় একটি প্রভাবশালী ঘটনাটি ভিন্নখাতে নিতে দিনভর অপচেষ্টা চালান এবং পুলিশ মামলা নিতেও গড়িমসি করে।
নিহত শিশু নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহর ভাতিজি।
এলাকাবাসী জানান, মঙ্গলবার (২৩ নভেম্বর)সন্ধ্যার পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ জানান, যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি ইসলামপুর উপজেলায়। পড়ালেখার সুবাদে ছেলেটি তোবার পাশের বাড়িতে থাকে। সম্পর্কে মেয়ের বাবার আত্মীয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ময়নুল ইসলাম জানান, ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নাঈম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়। শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে, এখনও তদন্ত রিপোর্ট আসেনি। আসামি নাঈমকে কোর্টে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments