আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর) বোচাগঞ্জ: বোচাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে লিপি আক্তার (৩৫) নামের এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের মামলা নং ৮৩/২০২৫ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার উপজেলার মেলাগাছি গোরস্থান পাড়া এলাকার মৃত বেলাল হোসেনের কন্যা বলে জানা গেছে।
মামলায় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মহুবার রহমান।
দণ্ড প্রদানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তথ্য–প্রমাণ পেলে মাদকসংশ্লিষ্ট যে–কোনো ব্যক্তির বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments