ডেস্ক রিপোর্ট: গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তঃভুক্তিকরণ ও শিশু গৃহশ্রমিক নাদিয়া হত্যার বিচারের দাবিতে আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে “জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে” আজ সকাল ১০ টায় পুরানা পল্টন মোড়ে প্রতিবাদী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের ৮০% মানুষ শ্রমজীবী। এই শ্রমজীবী মানুষের অধিকাংশই নারী। নারীর উন্নয়ন মানেই দেশ এগিয়ে যাওয়া। তিনি অবিলম্বে গৃহশ্রমিকদের আইন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। যাতে গৃহশ্রমিকরা শ্রমিক হিসেবে মর্যাদা পেতে পারেন এবং সকল প্রকার আইনী সহায়তা লাভ করতে পারে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন, এ্যাড. জোবায়দা পারভীন, নেটওয়ার্কের বোরহান উদ্দিন সমীর, সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী রেনু, হোসনে আরা প্রমুখ।
বক্তারা অবিলম্বে নাদিয়া হত্যাকারীদের বিচারের দাবি জানান। আইএলও কনভেনশন ১৮৯ অনুস্বাক্ষর ও গৃহশ্রমিকদের আইন প্রণায়ন করার জন্য শ্রমমন্ত্রী ও সরকারের প্রতি দাবি জানান। সমাবেশ শেষে একটি র্যালি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments