স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য পূর্বের সকল নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২ এর ৩(১) ধারার ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তা প্যানেলে বড় ধরনের রদবদল আনা হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে এর আগে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ধারাবাহিক পরিবর্তন আসে। ৮ আগস্ট ২০২৪ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১৩ আগস্ট তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন নিয়োগের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল কর্মরত ছিলেন। এর আগে গত ২৩ জুন জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামায়াতপন্থী হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ মোট ১৮ জন পদত্যাগ করেছিলেন।
বর্তমান অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিনবারের সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করবেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments