নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষা-পদযাত্রা এবং ভাষা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১লা ফেব্রুয়ারি ) ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজনটি করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
সকালে ভাষা পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার ও লাইব্রেরি ভবন পদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর দুপুর দুইটাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ২য় তলায় ভাষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান এবং সামাজিক ও মানবিক অনুষদের ডিন ড.চন্দন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, নোবিপ্রবি নীল দলের সভাপতি ড.মাসুদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাহানা রহমান সহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী ভাষার মাসের শুরুতে মহান ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়।আমরা যারা ভাষার পথে হাটি না। তাদের উচিত ভাষার পথে হাটা।"।
অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন,"আমরা চর্যাপদের সময় থেকে ভাষার জন্য সংগ্রাম করে আসছি তাই ভাষা মর্যাদা রক্ষায় সবসময় সচেতন থাকতে হবে"।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments