ইসলামপুর, জামালপুর প্রতিনিধি : ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ। তিনি ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যেই উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।
জামালপুরের ইসলামপুরে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ-স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি তৈরিতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখানেই থেমে নেই, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও করেছি।শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের সফলতার পথ ধরে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরো সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে।
ফরিদুল হক খান আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে জনসাধারণ ব্যবহার করছে স্বপ্নের পদ্মাসেতু ও মেট্রোরেল যা দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইলফলক ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার প্রমূখ। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments