মোংলা থেকে মো. নূর আলমঃ বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা সভা ৬ এপ্রিল বুধবার সকালে পৌর মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহ্বায়ক মো. নূর আলম শেখ, প্যানেল মেয়র মো. হুমায়ুন নাসির, পৌর কাউন্সিলর শফিকুর রহমান, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, সাংবাদিক হাসান মাহমুদ, রূপান্তরের স্ক্রীম প্রকল্পের জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মীরু, উপজেলা সমন্বয়কারী সুনীতি রায় প্রমূখ। সভায় বক্তারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বর্জ্য ডাম্পিং ষ্টেশন স্থাপন, একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ, বাসা-বাড়ীর বর্জ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাল খনন, পলিথিনের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। পরিকল্পনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, নারীনেত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments