রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখার হক স্পোটিং ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অবিভক্ত বাংলার মূখ্য ও প্রথম প্রধানমন্ত্রী বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মহান এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) সকালে চাখারে বর্ণাঢ্য র্যালী,বিকালে প্রীতি ফুটবল ম্যাচ,দৌড় প্রতিযোগিতা ও সন্ধ্যায় আলোচনাসভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় চাখার হক স্পোর্টিং ক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,শেরেবাংলার দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু বক্তৃতা করেন। চাখার হক স্পোটিং ক্লাবের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলার দৌহিত্রী কৃষক শ্রমিক পার্টির সভাপতি ফারহানা হক রিপা,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, শেরেবাংার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর সহধর্মীনি সালমা ফাইয়াজ হক,ছেলে ফারদিন ফাইয়াজ হক ও মেয়ে তাহরীন ফাইয়াজ হক সারিতা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কামাল মোল্লা,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি নাসিম মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,শেরেবাংলার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মাষ্টার রুহুল আমিন,সদস্য সচিব কাজী হারুন অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে কেক কাটা হয় । পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
পিরোজপুর অফিস::মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
সব মন্তব্য
No Comments