স্টাফ রিপোটার: "ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেন, ভাষা আন্দোলন করার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জাতির পিতা ভাষা আন্দোলনকে সংগঠিত করেছে।
তিনি বলেন,বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভাল আছে। আমরা লক্ষ্য করেছি, বৈশ্বিক মন্দার কারণে লন্ডনের লক্ষ লক্ষ মানুষ তিন বেলা খেতে পাচ্ছে না।করোনা মহামারি খুব ভাল করেই সামাল দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করছে। মিথ্যাচার আর মানুষ খুন খালেদা জিয়ার দুই গুণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনকে সংগঠিত করেন। ভাষা আন্দোলন করার জন্যই তাকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেই বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দেশে গণতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্র বিরাজ করছে বলেই বিএনপি জামাত কর্মসূচি পালন করছে। বিএনপি জামায়েত সভা সেমিনারে ' গণতন্ত্র নেই' বলে গলা ফাটাতে পারছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশ বিরোধীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে অপপ্রচার রোধ করতে হবে।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক অজয় দাশ গুপ্ত, ভাস্কর রাশা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments