ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম- ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।আজ বৃহস্পতিবার ভোরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর-কালিকাপুর সীমান্ত পথ দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাচ্ছিলেন তিনি। এসময় তাকে পলায়নে সহযোগিতার অভিযোগে সাবেক ইউপি মেম্বার হান্নান মিয়া,নাঈম সহ আরো দুই যুবক বিজিবির হাতে আটক হয়। বিজিবির ফকির মোড়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নান মিয়া তাকে সীমান্ত এলাকায় নিয়ে যান। এসময় ফকির মোড়া বিজিবি ক্যাম্পের টহলরত জোওয়ানরা তাদেরকে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়নি।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments