স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, জাতীয় পার্টি সংহিস রাজনীতি ও গনতন্ত্র বিরোধী -মুক্তি যুদ্ধের চেতনা বিরোধী এবং সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে রাজপথে সরব থাকবে। তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। সাংবিধানিক নিয়মে যে পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি।
শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামপুরের পোস্তগোলার প্রধান সড়কে সংহিস রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ৫৪ নং ওর্য়াড জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য যদি কোনদল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে হাহলে জনগনকে জাতীয় পার্টি তাদের প্রতিহত করবে। জাতীয় পার্টি অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার রাজনীতিতে বিশ্বাস করে না। যারা বহিঃবিশ্বের শক্তিতে ক্ষমতায় আসতে চান বা ক্ষমতা স্থায়ী করতে চান তাদের ভিতর দেশপ্রেম নেই। তাদের প্রতিহত করতে হবে।
শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, জহিরুল ইসলাম মিন্টু, মহানগর নেতা কাওসার আহামেদ, জিন্নাত হোসেন, আসাদ মিয়া, গুলজার রানা, মো. মানিক, মো. কামাল, মো. দুলাল, লিটন আলী, এইচ এম,রনি, মো. নাসির, ফয়সাল সর্দারসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments