কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফজলুল হক (৩৩) নামের এক তাপ বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সিক্সলেন সড়কে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। মৃত ফজলুল হক সিরাজগঞ্জ সদরের রতন কান্দির ভেন্নাবাড়ীর মৃত্যু জামাত আলী মন্ডলের ছেলে। সে ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাগানের মালি (গার্ডেনার) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সে সকালে নিজ মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের স্টীলের আইলেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments