লক্ষ্মীপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে। জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না। বর্তমান সরকারের ওপর জনগণের প্রত্যাশা বেশি। জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের জনগণের কল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। তিনি নিয়ম-নীতির আলোকে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী আজ লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি সকল দপ্তরের টেন্ডার যথাযথ ও নিয়মানুযায়ী হবে, কাউকেই কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে কাউকেই ছাড় না দিতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত ও অবহেলিত লক্ষ্মীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শীঘ্রই সারা দেশে খাল খনন-পুনঃখনন কার্যক্রম শুরু হবে।
এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক, উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিনসহ জেলায় কর্মরত দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments