ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা, পুলিশ দীপ্ত সাহা (২২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, চাঞ্চল্যকর রোহান হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে শুক্রবার ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১, ০১/০৪/২২ ইং) দায়ের করেন। পরে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫ টায় ফুলতলা বাজারের বাসিন্দা দীপক সাহা’র পুত্র মামলার ৪ নং এজাহারভুক্ত আসামী দীপ্ত সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের পুত্র সৈয়দ আলিফ রোহান ফুলতলা এম এম কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্র। কলেজ চালাকালীণ কয়েকজন মাদকাসক্ত দূর্বৃত্ত তাকে কলেজ গেটের সামনে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে, কলেজের শিক্ষক ও শিক্ষর্থীরা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গত বৃহঃস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের পোস্ট মর্টেম শেষে এশা বাদ পায়গ্রাম কসবা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পুলিশ আরও জানায়, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments