উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে । এ উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয় । পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন কেন্দ্রে শেষ করা হয়।রেলী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু ,বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল ।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন , সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার , হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিকসহ অনেকে ।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments