সাতক্ষীরা প্রতিনিধি: গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ উপলক্ষে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে ঋণ বাতিল করো,কয়লা বিদ্যুৎ বন্ধ করো অর্থায়ন নিশ্চিত কর, ধনীদের জন্য কর গরিবের জন্য নয় বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহীদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউএই, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম—এই ধনী দেশগুলোকে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ গ্রহণ বন্ধ করতে হবে এবং সেই অর্থ ফেরত দিতে হবে।
সাইকেল র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসিএ সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, ইয়ুথ লিডার হৃদয় মন্ডল, শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা, ঋণের বোঝা কমানো এবং ন্যায্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments