স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু,অকৃত্রিম বন্ধু।স্বাধীনতা বিরোধী অপশক্তি অপপ্রচারের মাধ্যমে বন্ধুত্বের এই সম্পর্কে ফাটল ধরাতে চায়।
১০ জুলাই ( বুধবার) সকালে জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খা্ঁ হলে তারা নিউজ বাংলাদেশ ব্যুরো আয়োজিত "" মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালে
সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এক কোটিরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে। খাদ্য দিয়েছে, সাহস দিয়েছে, বেঁচে থাকার স্বপ্ন জাগিয়েছে। তাদের সহযোগিতায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। বন্ধুত্বের এই সহযোগিতার হাত অক্ষুন্ন রেখে ভারত এখনো আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। বন্ধুত্বের এই অকৃত্রিম সম্পর্ক কেহ নষ্ট করতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতি মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন ভারত বিরোধিতার নামে যারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেন তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি।
ভারতের তারা নিউজ ও তারা টিভির মুখ্য সম্পাদক দীপঙ্কর নাগের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সভাপতি স্বপন চৌধুরী মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া,মহাসচিব শফিকুল ইসলাম বাবু, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন তারা নিউজের বাংলাদেশ ব্যুরোর প্রিন্সিপাল করেসপন্ডেন্ট শামসুদোহা প্রিন্স।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments