আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনএবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি উল্লেখ করেন, দুই দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছেন।
ট্রাম্প আরও জানান, দীর্ঘ ৩৪ বছর পর গত মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মর্কো রুবিও উপস্থিত ছিলেন।
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে দুই দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প।
পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে একাধিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে এবং এই উদ্যোগ সফল হলে এটি তার নেতৃত্বে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি কার্যকর হলে অঞ্চলটিতে উত্তেজনা সাময়িকভাবে কমতে পারে এবং দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পথ উন্মুক্ত হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments