আন্তর্জাতিক ডেস্ক: পেরুর বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান নাজকা লাইনসের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং ২ জন ক্রু সদস্য রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ১ আগস্ট দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পেরুর নাজকা প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পেরুর স্থানীয় এয়ারলাইন অ্যারোডিয়ানার একটি সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমান ছিল। এটি ইকা শহরের কাছে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দুপুর ১টার দিকে ফ্লাইট ক্রুরা নাজকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি পরিস্থিতির কথা জানান। এর কিছুক্ষণ পরই রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নাজকা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এবং নাজকা লাইনস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পুয়েবলো ভিয়েহো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। ফলে উদ্ধার কাজ অসম্ভব হয়ে পড়ে। দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি।
পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাগেন্সিয়া আন্দিনার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানে থাকা পর্যটকদের মধ্যে ৭ জন ইতালীয়, ২ জন জার্মান এবং ২ জন স্প্যানিশ নাগরিক ছিলেন। মার্কিন গণমাধ্যম পিপল ম্যাগাজিন জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং পেরুর এভিয়েশন দুর্ঘটনা তদন্ত কমিশন তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, নাজকা লাইনস পেরুর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মরুভূমির বুকে খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে আঁকা বিশালাকার জ্যামিতিক নকশা ও প্রাণীর ছবিগুলো সাধারণত ছোট বিমানে করে আকাশ থেকে দেখানো হয়। প্রতি বছর প্রায় এক লাখ পর্যটক এগুলো দেখতে আসেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগের দিন অতিরিক্ত বাতাসের কারণে নাজকা লাইনসের ফ্লাইট স্থগিত ছিল।
পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments