সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) দ্রুত পূর্ণাঙ্গ ক্যাম্পাস বাস্তবায়ন ও শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়নি এবং শিক্ষক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এর ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জামালপুরের মেলান্দহ উপজেলায় অবস্থিত জাবিপ্রবি গেইটের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আর মিনহাজসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, “সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপজাল (ডিপিপি) অনুমোদিত হয়ে পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিপিপি এখনও অনুমোদনই হয়নি। কেন এই বৈষম্য? আমরা এখনো টিনের ঘরে ক্লাস করতে বাধ্য হচ্ছি। ক্লাসরুমের মারাত্মক সংকট রয়েছে।”
তারা আরও বলেন, “শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”
শিক্ষার্থীরা অবিলম্বে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু, ডিপিপি অনুমোদন এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বাক্ষরের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments