জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিন প্যানেলের ৮ জন প্রতিদ্বন্দ্বী থেকে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক নুরুল আলম এবং অধ্যাপক অজিত কুমার মজুমদার।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টায় নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট (৪৮) পেয়েছেন অর্থনীতি বিভাগের
অধ্যাপক আমির হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট (৪৬) পেয়েছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও বর্তমান উপাচার্য নুরুল আলম। পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে জয় লাভ করেন।
এছাড়া, সুফি মুস্তাফিজুর রহমান ২৩টি, আব্দুল্লাহ হেল কাফি ২০টি, লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলানাজনীন নীলিমা ১৫টি, তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া আমির হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলেন, "আমি উপাচার্য পদে দায়িত্বপ্রাপ্ত হলে প্রশাসন হবে শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের জন্য সাধ্যানুযায়ী সর্বোচ্চ করার চেষ্টা করবো। শিক্ষা,প্রশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড হবে গতিশীল এবং আধুনিকায়নের চেষ্টা করবো। সর্বত্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবো। আমি কখনোই কোনো দূর্নীতি কিংবা অপকর্মের সাথে জড়িত ছিলাম না। আশা করি, সকলের আস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারবো।"
ফলাফল ঘোষণাকালে রেজিস্ট্রার রহিমা রহিমা কানিজ বলেন, "নির্বাচনের ফলাফল আজ রাতেই আচার্য বরাবর পাঠানো হবে।এরপর আচার্য বিজয়ী ৩ জনের মধ্য থেকে ১ জনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments