সিংড়া (নাটোর) প্রতিনিধি: সারাদেশের মত আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে নির্বাচন হতে যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে। এ উপজেলার ১১ নং ছাতারদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটাররা।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারে ৫ শতাধিক নেতাকর্মী ও নারী-পুরুষ নৌকার প্রার্থী মনোনয়নে পুনঃবিবেচনার দাবি জানান।
এসময় বক্তব্য দেন, জাকির হোসেন, শ্রীমতি শান্তনা রানী, মনোয়ারা বেগম, সিকমা আকতার পপি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাটোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। পরপর তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। করোনাকালীন সময়ে নিজের জীবন ঝুঁকি নিয়েও জনগণের সেবা করে গেছেন। প্রকৃত অসহায়দের ভাতার কার্ড করে দিয়েছেন। এ ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রউফ সরদারকে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, ছাতারদিঘী ইউনিয়নে মনোনয়ন পুনঃবিবেচনা করে বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে দেয়া হোক। এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে মনোনয়ন দেয়ার দাবি জানান বক্তারা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments