ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচন আগামীকাল ৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি অনুষদে মোট ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকল কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সকলের মতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণি, নার্সেস এসোশিয়েশন এবং বিএমডিসির প্রতিনিধি স্বচ্ছ ব্যালেট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডিন নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও নির্বাচন দেয়া হবে।
নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নির্বাচন কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন এন্ডোক্রাইন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।
মেডিসিন অনুষদের ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন, শিশু অনুষদে ৫ জন, ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেডিসিন অনুষদে ১৫৩ জন, সার্জারি অনুষদে ১৮৫ জন, শিশু অনুষদে ৪৪ জন, ডেন্টাল অনুষদে ৩২ জন, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৫৩ জন, প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৭ জন ভোটার রয়েছেন।
মেডিসিন অনুষদে মেডিসিন অনুষদের তিন প্রার্থী হলেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক, একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।
সার্জারি অনুষদের তিন প্রার্থী হলেন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম, এবং জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম চৌধুরী।
শিশু অনুষদের পাঁচ প্রার্থী হলেন, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ তরিকুল ইসলাম।
ডেন্টাল অনুষদের তিন প্রার্থী হলেন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল , একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।
বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে রয়েছেন তিন প্রার্থী হলেন মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
এছাড়া প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments