কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বৃহস্পতিবার শেষ বিকেল তিনি লতাচাপলী ইউনিয়নের সীমা বৌদ্ধ বিহারটি পরিদর্শ করেন। স্থানীয় রাখাইনরাও তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু বক্কর সিদ্দিকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, কেন্দীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইন, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক উত্তম মহাথেরো, কুয়াকাটা রাখাইন কালচারাল একাডেমী সভাপতি মংচোথিন তালুকদার,পটুয়াখালী বৌদ্ধ বিহার সমিতির সভাপতি মংলেনহান সহ উপজেলার বিভিন্ন রাখাইন পাড়ার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে রাখাইন নৃ-তাত্তিক জনগোষ্ঠির উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments