পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মুক্তা হোসেন (৩৬), পিতা-মোঃ সাইদুর রহমান।
অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জুন ২০২৫ খ্রিঃ দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। এ সময় তার পিতা মোবাইল ফোনে তাকে জানান, চামটা জাঙ্গাল বিলে বড় পুকুরের মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে এবং কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।
খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কে বা কারা পরিকল্পিতভাবে তার ১২ বিঘা জমির মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে আনুমানিক ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শোলুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাল সরকার লালন বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলে জানান তিনি।
এবিষয়ে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর মাস্টার বলেন পুকুরে গ্যাস হলে সকাল অথবা গভীর রাতে হয় মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে,যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।
ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
সব মন্তব্য
No Comments