জাবি প্রতিনিধি: আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন স্টাইফেন্ড ফান্ড।
বুধবার (২৭ মার্চ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের দর্শন বিভাগে অধ্যাপক কামরুল আহসানের তত্ত্বাবধানে এ বিতরণ সম্পন্ন হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কামরুল আহসান বলেন, আমাদের ছাত্রদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা একেবারে সূচনীয়। তারওপর অনেকের আবার টিউশনও থাকে না। এমতাবস্থায় স্টুডেন্টদের সার্বিক অবস্থা বিবেচনা করে এ শিক্ষা-অনুদান প্রদান করা হয়। প্রথমত দশজন শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার কথা থাকলেও চাহিদা বেশি থাকায় তেরো জনের শিক্ষার্থীদের আমরা বাচাই করি। আর আমি দৃঢ়ভাবে এও বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরাও ভবিষ্যতে এ ধরনের ভালো কজের ধারাগুলো অব্যাহত রাখবে। প্রকৃতপক্ষে ভালো কাজের কোনো রিটার্ন হয়না। বরং ভালো কাজের রিটার্নও আরেকটি ভালো কাজ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তানজিন জাহান ফেরদৌসী জানান, এই অনুদান আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে চাকরি জীবনে ইনশাআল্লাহ আমারাও এভাবে মানুষের পাশে থাকব। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল বার্তায় যুক্ত ছিলেন জনাব ওয়াকারুল আমিন রনি। ভার্চুয়াল বার্তায় তিনি বলেন, এটা কোনো অনুদান নয়, এটা উপহারস্বরূপ। বিনিময়ে আমাদের প্রত্যাশা শুধু দোয়া আর ভালোবাসা। এছাড়াও যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, মো শহিদুল ইসলাম শহিদ ও আব্দুর রহমান মিঠু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments