সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মাপে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিংড়া বাজারের শিপ্রা দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, জননী দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, জয় দধি ও মিষ্টান্ন ভান্ডারকে দেড় হাজার টাকা, মাদ্রাসা মোড়ে খাদিজা কসমেটিকসকে ৫ হাজার টাকা ও রংধনু কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিএসটিআই কার্যালয়ের ফিল্ড অফিসার শরিফ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তারা যেন না ঠকে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments