বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা ও ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
এর আগে দুপরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ বিচার কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে ৷ এর পাশাপাশি তিন দফা দাবিও জানায়৷
শিক্ষার্থীদের দাবিগুলো হলঃ দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকে গ্রেফতার ও নাম প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীসহ উপাচার্যের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এ হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অবস্থান সম্পর্কে সরাসরি ভিডিও কনফারেন্সে অবগত করতে হবে, সকলের শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
সব মন্তব্য
No Comments