স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত-ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ। শনিবার সন্ধ্যায় রাজধানীর টিএসসি-শহিদ মিনার, হাইকোর্ট-দোয়েল চত্তর ও পল্টনে তিনি এ খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ টিপু।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই মহান নেতা ১৯২০ সালের ১৭মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতো না। বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং বাঙালি বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ বঙ্গবন্ধু নেই। তবে তিনি অমর হয়ে আছেন ইতিহাসের পাতায়, বাঙালিদের হৃদয়ে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments