উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক টাকার মৎস নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর লীজ নেয়া দেড় একর জমি জুড়ে মাছের ঘেরে ১৬ নভেম্বর রাতে অজ্ঞাতরা ওই ঘেরটিতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট,কালকাতরা প্রয়োগ করে। পরের দিন সকালে বেলা ১১ টায় স্থানীয়রা ঘেরের সম্পূর্ন মাছ মরে ভাসতে দেখতে পেয়ে মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর সভাপতি জর্জ বিভুদান বাড়ৈকে জানান। এরপর তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল ছুটে এসে দেখতে পান ঘেরের সকল মাছ মরে ভেসে উঠেছে। এ ব্যপারে মৎস ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ বাদী হয়ে ১৭ নভেম্বর উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো ঘেরের মাছ মরে ভাসতে থাকে। ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ জানান আমাদের ঘেরের পাশের ঘের থেকে একটি সুরঙ্গ করে কে বা কাহারা আমাদের মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও আলকাতরা মিশিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। ১৮ নভেম্বর সকালে উজিরপুর মডেল থানার এস.আই সালাউদ্দিন ও এ.এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ঘটনাস্থল তদন্ত পূর্বক দোষীদের সনাক্ত করে আইনগত বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী মৎস ব্যবসায়ীরা।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
সব মন্তব্য
No Comments