ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না গৃহবন্দি বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফরসবুকে শুক্রবার (১৫ আগষ্ট) এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। তবে গ্রেপ্তার হয়নি বলেও জানান এই প্রবীণ আইনজীবী। এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।
তিনি কি কারনে বা কারা তাকে গ্রহবন্দি করে রেখেছেন-সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি , মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে , মঞ্চ ৭১' নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগষ্ট জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা নাচক করে দেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments