ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, চ্যানেল নিউজ এশিয়া এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী এই পতন হয়েছে। সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে এই দরপতন রেকর্ড করা হয়।
রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুড ফিউচার ৮ দশমিক ৪২ ডলার বা ৮ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৩৬ ডলারে স্থির হয়েছে, যা ১৭ জুলাইয়ের পর সর্বনিম্ন। এর আগে গত সপ্তাহে সংঘাত তীব্র হওয়ায় ব্রেন্ট ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।
চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে দুই সপ্তাহের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান হামলা স্থগিত করায় তেলের দাম এক সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করছে। এই বিরতিতে কূটনৈতিক সমাধানের মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।
অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা স্থগিত করার পর সোমবার ব্রেন্ট ক্রুড ৬ শতাংশের বেশি কমে প্রায় ৯০ দশমিক ৯৩ ডলারে নেমে আসে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির আশাবাদ এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক ইঙ্গিতের কারণে ব্রেন্ট ৯৫ ডলারের নিচে নেমে এসেছে। সংস্থাটির আরেক বিশ্লেষণে বলা হয়, হরমুজ প্রণালীতে ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়া এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম কমে যাওয়াই দাম কমার প্রধান কারণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার অগ্রগতি এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments