সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে নাশকতা এবং স্থানীয় এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার হওয়া মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালা (৩৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ মডেল থানা পুলিশ নাশকতার অভিযোগে দায়ের করা মামলা ও স্থানীয় মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মালিহা আক্তার মালাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টা দিকে মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মালিহা আক্তার মালা পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় দায়ের হওয়ার মামলা নং-২০, তারিখ-২০/১০/২০২৪ খ্রিঃ ও স্থানীয় এক মামলায় ওয়ারেন্টের আসামী হিসেবে তার গ্রেপ্তার করা হয়েছে।
মেলান্দহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments