মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খাড়াকান্দি নামক স্থানে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। তাদের ভিতর আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকীদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, আজ সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসার সময় মুকসেদপুর মুখী লেগুনায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হয়। আর এ সময় আহত হয় বাকীরা। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি গ্রামের আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্বার কাজে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments