বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় লটারীর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ঠিকদার নির্বাচিত করা হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কার্যালয়ে এ লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ৩ কোটি ২৯ লাখ ১২ হাজার ৪১৪ টাকার প্রাক্কলিত ব্যয়ে বানারীপাড়ার বিভিন্ন ইউনিয়নে ৪ গ্রুপে ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের জন্য মোট ১০৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। ফলে ঠিকাদার নির্বাচন করার জন্য লটারীর আয়োজন করা হয়। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান এ লটারী পরিচালনা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে বানারীপাড়ার মেসার্স এনাম এন্টারপ্রাইজ ১ নম্বর গ্রপ ও মেসার্স রুমা এন্টারপ্রাইজ ২ নম্বর গ্রুপ, উজিরপুরের মেসার্স ফেরদৌসি কন্সট্রাকশন ৩ নম্বর গ্রুপ ও বরিশালের মেসার্স দেশ বিল্ডার্স ৪ নম্বর গ্রুপের কাজ পান। এদিকে লটারীর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ঠিকাদার নির্বাচন করায় অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments