বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে সনাতনী দরিদ্র মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর ২০২৪) সকাল ১১টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় সনাতন চেতনা আন্দোলনের শ্রীমঙ্গল শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন দরিদ্র মহিলাকে বস্ত্র প্রদান করা হয়।
সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে ও সম্পাদক বিকাশ বাড়ৈর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার তুষার সরকার, উপদেষ্টা জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সহসভাপতি মনতোষ পাল ভানু ও সম্পাদক রাসেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, প্রদীপ রায় মনা প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments