কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় পাওনা টাকা চাওয়ায় চেয়ারম্যান কর্তক ইউপি সদস্যকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে ইউপি সদস্য বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে-উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদে। মঙ্গলবার সকালে হুমকি শিকার ইউপি সদস্য আবুল হোসেন জানান-তিনি কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানার কাছে ইট ও টালি বিক্রয়ের ২লাখ ৪৬হাজার ৬১৫টাকা পাবেন। টাকা চাইলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে হয়রানী করে আসছে। গত ৯এপ্রিয় বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের মধ্যে ওই টাকা চাইতে গেলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যর মা ও বাপ তুলে গালমন্দ করে বাশের লাঠি দিয়ে মারপিট করার হুমকি দিয়ে পরিষদ থেকে বের হয়ে যেতে বলে। ইউপি সদস্য মফিজুল ইসলাম, আব্দুল আহাদ ও রহিমা বেগম কাজল বলেন-ইউপি চেয়ারম্যান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় শ্রীপতিপুর গ্রামের আব্দুর সবুর নামে এক অসহায় মানুষের ঘর দেয়ার নাম করে ৩বারে ৭৫ হাজার টাকা নিয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গরবতী ভাতার কার্ড দেয়ার নামে ৫হাজার করে টাকা নিচ্ছে অসহায় মানুষদের কাছ থেকে। যে টাকা দিচ্ছে তার কার্ড হচ্ছে। টাকা না দিলে কার্ড নাই। এদিকে কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা তার বিরুদ্ধে উঠো সব কথা অস্বীকার করে বলেন-ওই ইউপি সদস্য আবুল হোসেন ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের মানসম্মানহানী করতে গুজব লটিয়ে বেড়াচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments