বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী তাদেরকে এই নিয়োগ প্রদান করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ-পরিচালকমোহাম্মদ রফিকুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
নবনিযুক্ত প্রভোস্টগণ হলেন, জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন (সলিমুল্লাহ মুসলিম হল), মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল (জগন্নাথ হল), ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ্ (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল), রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম (রোকেয়া হল), জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান (হাজী মুহম্মদ মুহসীন হল), স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা (শামসুন নাহার হল), মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানা (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল), গণিত বিভাগের অধ্যাপক ড. ছালমা নাছরীন (কবি সুফিয়া কামাল হল) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স ম আলী রেজা (বিজয় একাত্তর হল) ।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদে নতুন ডিন নিয়োগ করা হয়েছে। গতকাল ০৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাদেরকে এই নিয়োগ প্রদান করেন।
নবনিযুক্ত ডিনগণ হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান (কলা অনুষদ), রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম (বিজ্ঞান অনুষদ), আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ (আইন অনুষদ), ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (বিজনেস স্টাডিজ অনুষদ), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ (জীববিজ্ঞান অনুষদ), ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ (আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) এবং মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চারুকলা অনুষদ)।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments