আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সান জুয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালের দিকে সান জুয়ানের ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টার। এটি বনাঞ্চলে আগুন নেভানোর মহড়ার জন্য ব্যবহৃত হচ্ছিল। ন্যাশনাল ফায়ার ফাইটিং এজেন্সি আয়োজিত ৫০ জন স্থানীয় জরুরি কর্মীর প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন ক্রুরা। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে একটি স্থানীয় খনন কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের পায়ে হেঁটে প্রায় সাত মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।
সান জুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন- ডেপুটি চিফ অব পুলিশ মার্সেলো ভিদেলা, ফায়ার চিফ রুবেন কাস্ত্রো, সিভিল প্রটেকশন বিভাগের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং ডেপুটি ফায়ার চিফ জর্জ কারবাহাল। বাকি তিনজনও জরুরি বিভাগের সদস্য ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া প্রশিক্ষণের জন্য উপযুক্ত ছিল। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments