র্উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি কাজী মাহবুব আলম (৪৮) ১২ জুন আনুমানিক রাত ১:৩০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ কন্যা ১ ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সকাল ১১ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন আকন, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদল, উপজেলা যুবদলের আহবায়ক আ,ফ,ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান লিখন, শ্রমিক দল নেতা বিপ্লব ফকির, সোলায়মান খান হাইয়ুম, যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনির সরদার ও সাধারণ সম্পাদক মুরাদ রনি সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রথমে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রামের বাড়ি মাদার্শী কাজী বাড়িতে।
জানাযা শেষে উজিরপুর পৌরসভায় অবস্থিত মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments