মোংলা থেকে মোঃ নূর আলম: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে দলীয় মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোংলায় আনন্দ মিছিল হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে এ মিছিল বের হয়। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন, জাতীয় শ্রমিক লীগ ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক-কর্মচারীরা। পরে রিমঝিম চত্বরে সমাবেশে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল, শেখ আব্দুস সালাম, মসিউর রহমান, যুবলীগ নেতা ইস্রাফিল হাওলাদার ও শ্রমিক কর্মকচারী সংঘের সাধারন সম্পাদক ওমর ফারুক সেন্টু।
উল্লেখ্য, তালুকদার আব্দুল খালেক মোংলা বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক। বন্দর সংশ্লিষ্ট হওয়াতে এ দুই নেতা মনোনয়ন পাওয়ায় আনন্দিত ও উচ্ছাসিত মোংলা বন্দর ব্যবহারকারীসহ শ্রমিক-কর্মচারীরা।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments