সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৬ এপ্রিল(মঙ্গলবার) দুপুরে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের হামলাপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ারা বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মহিষকোড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং কুরইলতলা গ্রামের আনসার আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে এই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্বার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে কাটা পড়ে এই নারীর মৃত্যু হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments