মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারের অবৈধ ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাকুর্তার কলাতিয়ায় পরিবেশ অধিদপ্তরের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার ও আশিক আহামেদ সংঘবদ্ধভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক মনিটোরিং এন্ড ইনফোসমেন্ট উইং সৈয়দ ফরহাদ হোসেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার জানান, পরিবেশের অনুমোদন বিহীন ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে আমরা কাচা ইটসহ ইট তৈরীর সরঞ্জাম বিনষ্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১ ইট ভাটার চিমনী গুড়িয়ে দেই এবং ২ টির আংশিক ভেঙ্গে দিয়েছি। এছাড়া বিসিএম ও এমএইচবি নামক ২ টি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন ইউনিয়নের গড়ে উঠা ১০৬ টি ইট ভাটা বন্ধে অভিযান অব্যাবহ থাকবে।
অভিযানে এ সময় পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তবে অপ্রিতিকর ঘটনা এড়াতে এবং অভিযানের সহায়তায় যৌথ বাহিনী, বিপুল সংখ্যক পুলিশ, র ্যাব, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments