বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)-এর ২৭বছর পূর্তি এবং নবীন বরণ অনুষ্ঠান আজ ৩০ অক্টোবর রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং কেক কেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
ডিইউটিএস-এর সভাপতি মুশফিকুর রহমান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. আমিনুর রহমান, এনডিসি, সংগঠনের মডারেটর অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক সৈয়দ আলী আকবর এবং রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পর্যটনকে একটি নান্দনিক ও সৃজনশীল বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, সমৃদ্ধ পর্যটন শিল্পের সকল উপাদান বাংলাদেশে রয়েছে। পর্যটনের মাধ্যমে মানুষ সমাজ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে নতুনত্ব খুঁজে পায় এবং নতুন নতুন বিষয় উদ্ভাবন করে। একারণে পর্যটন সবসময় মানুষের কাছে আকর্ষনের বিষয়। উপাচার্য গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গী এবং নৈতিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করার জন্য ট্যুরিস্ট সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments