সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলায় কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত কিছু টাকা ও মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, চলতি মাসের গত ৫ সেপ্টেম্বর ভোরে তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল লুণ্ঠন করে।ওই রাতেই পাশের আরেকটি বাসাতেও তারা লুণ্ঠনের চেষ্টা চালায়।
চঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ডিবি'র পরিদর্শক (ওসি) আরিফ আলীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযানে নামে। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে এবং নওগাঁ সদর থানার ইদুর বটতলা এলাকা থেকে অপর আরেক আন্তঃজেলা সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের মধ্যে শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আদালতে দেওয়া জবানবন্দিতে শুকুর আলী নিজেদের দোষ স্বীকার করেছেন। সে তার জবানবন্দীতে বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আন্তঃজেলা ডাকাতদলের এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments