আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলী হামলায় আরও ৫১ ফিলিস্তিনিদ নিহত হয়েছে। এর মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আট জনের মৃত্যু হয়েছে। সোমবার ( ২৫ আগষ্ট ) বার্তাসংস্থা আল জাজিয়া এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটির ভেতরেও একের পর এক গোলাবষর্ণ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন এক মিলিয়ন মানুষকে উৎখাতে অভিযান চালাচ্ছে।
সংবাদমাধ্যম বলেছেন, গাজা সিটির জেতুন ও সাবরা এলাকায় প্রবেশ করে এক হাজারের বেশী ভবন ধ্বস করছে। ধ্বংসস্তুপের নীচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে। টানা গেঅরাবর্ষণ ও অবরুদ।দ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা পৌঁছনো সম্ভব হচ্ছে না।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, খাদ্য সহায়তা গ্রহণের চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর আক্রমণ বেড়েছে। যার ফলে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ২১ আগষ্ট বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে ওই দিন মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়েছে। এখন আরও ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১১টায় রাজ্যপাল আর. এন. রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য ...
আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার ৯ মে তিনি আনুষ্ঠান ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার ৮ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্য ...
সব মন্তব্য
No Comments