পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: দীর্ঘ প্রতীক্ষা ও সকল বাধাবিপত্তিকে পেছনে ফেলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩।
নির্বাচনে ১৩ ভোট ব্যবধান রেখে সভাপতির চেয়ার নিশ্চিত করেছেন ক্লাবটির সাবেক সহ সভাপতি ও আনন্দ টিভি'র রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। তিনি মোট ২৩ টি ভোট পেয়েছেন।
এদিকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের চেয়ার নিশ্চিত করেছেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রেজাউল করিম।
শনিবার সকাল ১০ টা থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ করেছে নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ৩৮ টি ভোটের মধ্যে ৩৬ টি ভোট প্রদান হয়েছে।
সভাপতি প্রতিদ্বন্দ্রীতায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা। তিনি ১০ ভোট পেয়েছেন। এছাড়াও ২০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হয়েছেন আলাউদ্দিন মন্ডল। আরেক সহ সভাপতি ১৬ ভোট পেয়েছেন আনছার তালুকদার স্বাধিন। যুগ্ন সাধারণ সম্পাদক ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন। ১৯ ভোট পেয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এফডিআর ফয়সাল। ১৬ ভোট পেয়ে ১নং নির্বাহী সদস্য হয়েছেন আল আমিন পাপন। এরপর ২ নং সদস্য এসএম শফিকুল ইসলাম ও ৩ নং সদস্য আকতার হোসেন হীরা হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক শাহিন সাগর, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল।
দুপুর ২ টায় ভোট গ্রহন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন কমিশনের সহকারি কমিশনার এ্যাড: জ্যোতিউল ইসলাম সাফি।
এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান,সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন মাই টিভি'র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, এছাড়াও চ্যানেল আই এর সাংবাদিক আবু সালে মো: ফাত্তা, এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সকলের সহযোগিতা চেয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষনা দেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments