রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম বলেছেন,মাছে-ভাতে বাঙালীর হারানো অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। ডিমওয়ালা মা ইলিশসহ রেণু পোনা নির্বিচারে নিধন বন্ধ করতে হলে কারেন্ট, চরগড়া ও বাধাজাল উৎপাদন এবং আমাদানীর উৎসমূল বন্ধ করতে হবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে মৎস্য ও শামুক-ঝিনুক চাষ প্রকল্পের অর্ন্তভূক্ত করতে হবে। ২০ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম,বরিশাল মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস,প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন,সমবায় কর্মকর্তা আফসানা শাখী,তথ্য আপা শিল্পী সাহা ,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, এমপির এপিএস মো.জসিম উদ্দিন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,যুবলীগ নেতা শফিকুল ইসলাম দুলাল,উজ্জ¦ল তালুকদার ও মশিউর রহমান সুমন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments