ইবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা, গনহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের তদন্তে গঠিত তদন্ত কমিটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে ঘটনাবলীর তথ্য-উপাত্ত ও প্রমাণাদি আগামী বুধবার (৯ অক্টোবর) এর মধ্যে প্রেরণের জন্য আহ্বান করেছেন।
রোববার (৬ অক্টোবর) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-প্রমাণাদি চেয়ে বিশ্ববিদ্যালয়ের সকলের নিকট আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গনহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে মাননীয় ভাইস চ্যান্সেলর কর্তৃক গঠিত কমিটিকে সহায়তার জন্য আপনার হল/বিভাগ/অফিসে উক্ত সময়ে সংগঠিত উপরুক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত প্রমাণসহ পত্রপ্রাপ্তির তিন (০৩) কার্যদিবস (৯ অক্টোবর) বুধবারের মধ্যে আহ্বায়ক বরাবর প্রেরণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হলো।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তে সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার-কে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান-কে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইবি প্রশাসন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments